ads

শনিবার , ২৯ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জানুয়ারিতেই অক্সফোর্ডের ভ্যাকসিন পাবে বাংলাদেশ : বেক্সিমকো

খবর টি পড়েছেন : ১৬৭
জানুয়ারিতেই অক্সফোর্ডের ভ্যাকসিন পাবে বাংলাদেশ : বেক্সিমকো
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ব্রিটেনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার অধীনে তৈরি করোনার ভ্যাকসিন আনছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অক্সফোর্ডের কাঙ্ক্ষিত এই ভ্যাকসিন ২০২১ সালের জানুয়ারি মাসেই দেশে আনা হবে। অক্সফোর্ডের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে এরইমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এসআইই’র সঙ্গে বিনিয়োগ চুক্তি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
দেশের ওষুধখাতের শীর্ষ এই কোম্পানি বলছে, চুক্তির আওতায় ভ্যাকসিনের জন্য এসআইই’তে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এতে ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ হিসেবে ভ্যাকসিন পেতে অগ্রাধিকার পাবে তারা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বলেন, আমরা ওয়ার্ল্ডের ফার্স্ট কোম্পানি রেমডেসিভির লঞ্জ করেছি। সেই সঙ্গে প্রতিটা সরকারি হাসপাতালে ফ্রি এই ওষুধটি দিয়েছি। ‘এরপর আমরা চেষ্টা করছি, কীভাবে সরকারকে আরো সাহায্য করা যায়।’

Shamol Bangla Ads

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা ২০২১ সালের শুরুতে ভ্যাকসিন পাওয়ার আশাবাদ জানিয়ে বেক্সিমকো বলছে, ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে কাজ করবে প্রতিষ্ঠানটি। রাব্বুর রেজা আরো বলেন, আমাদের লক্ষ্য থাকবে, যত কম মূল্যে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়।
বিষয়টিকে সাধুবাদ জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ট্রায়াল সফল হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বিনামূল্যে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আনোয়ারুল ইকবাল মিতু বলেন, যেটাই আসবে সেটাই ভালো। যেহেতু আমরা ভ্যাকসিন তৈরি করতে সক্ষম নই। কিছু ভ্যাকসিন ডব্লিউএইচও আমাদেরকে ফ্রি’তে দেবে, এটা নিয়ম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত… পরবর্তী সংবাদ স্বাধীনতাকে হত্যা করতেই বঙ্গবন্ধু হত্যা : তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads