ads

শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় শোক দিবসে জেলা আ’লীগের আলোচনা সভা-দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ১৪৫
শেরপুরে জাতীয় শোক দিবসে জেলা আ’লীগের আলোচনা সভা-দোয়া মাহফিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার দুপুরে জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মজদুল হক মিনু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, উপ-প্রচার সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আরা, জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিচার বিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত পরবর্তী সংবাদ অকাল প্রয়াত এসএ শাহরিয়ার রিপন স্মরণে

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads