ads

শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে হস্তান্তরের অপেক্ষায় প্রধানমন্ত্রীর দেয়া নাজিমউদ্দিন ফকিরের বাসভবন

খবর টি পড়েছেন : ২২৭
ঝিনাইগাতীতে হস্তান্তরের অপেক্ষায় প্রধানমন্ত্রীর দেয়া নাজিমউদ্দিন ফকিরের বাসভবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র কাবা ঘর তাওয়াফ করার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে দেশ যখন ক্রান্তিকাল পাড় করে যাচ্ছে ঠিক ওইসময় নিজাম উদ্দিন ফকির (ভিক্ষুক) হয়েও তার বাসস্থান নির্মাণের জন্য জমাকৃত ১০ হাজার টাকা হতদরিদ্র, অসহায় ও গরীবদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র ত্রাণ তহবিলে দান করেন। সংবাদটি মিডিয়ায় ভাইরাল হয়ে পরলে বিষয়টি দৃষ্টিতে আসে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পরে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দৃষ্টান্ত স্থাপনকারী নাজিম উদ্দিন ফকিরকে পুর্নবাসনের জন্য শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুবকে নির্দেশ দেন। ওই নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক আনার কলি মাহবুব নাজিম উদ্দিন ফকিরের বাড়িতে ১টি ঘর ও গান্ধিগাঁও বাজারে একটি দোকান ঘর নির্মান কাজ শুরু করেন। ১৬ আগষ্ট রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই ভবন ও দোকানটি নাজিম উদ্দিন ফকিরের কাছে হস্তান্তর করা হবে।
জানা যায়, নাজিম উদ্দিন ফকির উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের বাসিন্দা। নাজিম উদ্দিন ফকির একটি সরকারী ঘর পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু কোন কাজ হয়নি। পরে তিনি ১টি ঘর নির্মাণের জন্য ভিক্ষাবৃত্তি করে ১০ হাজার টাকা সঞ্চয় করেন। ইতোমধ্যেই দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মহামারী আকার ধারণ করে। এলাকায় এলাকায় প্রশাসনের পক্ষ থেকে গঠিত হয় ত্রাণ তহবিল। ওইসময় নাজিম উদ্দিন ফকিরের ঘর নির্মানের জন্য জমানো অর্থ ঝিনাইগাতী উপজেলা ইউএনও’র ত্রান তহবিলে দান করেন। ইতিমধ্যেই নাজিম উদ্দিন ফকিরের বাসভবন ও দোকান ঘরটির নির্মান কাজ সম্পন্ন হয়েছে।
নিজাম উদ্দিন ফকির জানান, প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে আমি বেজায় খুশি। আমি ও আমার পরিবার প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি এবং পবিত্র কাবা ঘর তাওয়াফ করার ব্যবস্থা করতঃ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক… পরবর্তী সংবাদ শেখের বেটির লাইগ্যা পাটের দাম পাইতাছি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads