ads

বুধবার , ৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে অস্ত্র ও মাদকসহ র‌্যাবের হাতে আটক ৩

খবর টি পড়েছেন : ২১৬
জামালপুরের দেওয়ানগঞ্জে অস্ত্র ও মাদকসহ র‌্যাবের হাতে আটক ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারী পাড়া এলাকায় অস্ত্র ও মাদকসহ র‌্যাব-১৪ এর হাতে ৩ জন আটক হয়েছে। ০৪ আগষ্ট মঙ্গলবার রাতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল বাজারী পাড়া মাদ্রাসা রোডস্থ সুরভী প্যাথলোজি সেন্টার এন্ড ডিজিটাল হাসপাতাল এর সামনে পাঁকা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মোঃ রাজ (১৮), মোঃ মাহি হাসান @লিপন (২৭) ও মোঃ আতিকুর রহমান (২৩) এর দখল হইতে ১ শ ৫০ পিছ উৎপাদন ও বিপনন নিষিদ্ধ কথিত মাদক জাতীয় সেন্ট্রাডল ও টাপেন্টাডল ট্যাবলেট, ৩টি ছুরি, ১ টি চাপাতি, ২ টি হকিস্ট্রিক, ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৪৫,৪৩৭/- উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের সহকারী পুলিশ সুপার এম.এম.সবুজ রানা জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন বাজারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদক ও মাদক বিক্রির টাকাসহ ওই ৩ জনকে আটক ুকরা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্ত্রীসহ করোনায় আক্রান্ত রসিক মেয়র মোস্তফা পরবর্তী সংবাদ শেখ কামালের বহুমুখী প্রতিভা বিকশিত হয়ে সব অঙ্গনে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads