ads

মঙ্গলবার , ৪ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত ১৯১৮

খবর টি পড়েছেন : ৩২২
দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, শনাক্ত ১৯১৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৮ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৪ হাজার ২০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। ৪ আগস্ট মঙ্গলবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ওইসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Shamol Bangla Ads

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৩টি ল্যাবে ৭ হাজার ৭১২ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ৫০ জনের মধ্যে পুরুষ ৪৪ জন এবং নারী ৬ জন। তাদের মধ্যে ৪৫ জন হাসপাতালে এবং পাঁচজন বাড়িতে মারা যান।
যেকোনো ধরনের জ্বর বা কাশি হলে নিকটস্থ করোনা পরীক্ষা কেন্দ্রে করোনার টেস্ট করার আহ্বান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী বিশ্বে প্রশংসিত হয়েছেন : স্বাস্থ্যমন্ত্রী পরবর্তী সংবাদ জামালপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads