ads

সোমবার , ৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা আক্রান্ত সহকর্মীর খোঁজ নিলেন পুলিশ সুপার আজীম

খবর টি পড়েছেন : ২৬৬
শেরপুরে করোনা আক্রান্ত সহকর্মীর খোঁজ নিলেন পুলিশ সুপার আজীম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে করোনা আক্রান্ত সহকর্মীর খোঁজ নিতে এবং ঈদের খাবার পৌঁছে দিতে নিজেই হাসপাতালে ছুটে গেলেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। জেলা ট্রাফিক পুলিশে কর্মরত ওয়াহেদুল ইসলাম নামে তার ওই সহকর্মী বর্তমানে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ১ আগস্ট শনিবার ঈদের দিন দুপুরে তিনি ওই সহকর্মীর খোঁজ নিতে যান। ওইসময় পুলিশ সুপার আজীম প্রয়োজন হলে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাফিক পুলিশ সদস্য ওয়াহেদের বাড়ি পার্শ্ববর্তী জেলা জামালপুর শহরের রামনগর গ্রামে। তার সংসারে স্ত্রী ও দুই ছেলে রয়েছে। প্রায় দুই বছর আগে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে যোগদান করেন তিনি। ৩১ জুলাই শুক্রবার ঈদের আগের দিন ওয়াহেদুল ইসলামের করোনা শনাক্ত হয়। এরপর থেকেই তিনি শেরপুর জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। ঈদের দিন দুপুরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম তার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান এবং তার জন্য দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা করেন। এছাড়া ঈদে তার পুরো পরিবারের সদস্যদের জন্য জামা-কাপড়সহ নানা ধরনের উপহার সামগ্রী পাঠিয়ে দিয়েছেন তিনি।
ট্রাফিক পুলিশ সদস্য ওয়াহেদ পুলিশ সুপারের এমন মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত :… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads