স্টাফ রিপোর্টার : ’মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের স্থানীয় সাপ্তাহিক কালের ডাক পরিবারের নতুন অনলাইন নিউজপোর্টাল কালেরডাক২৪ডটকম’র যাত্রা শুরু হয়েছে। ৩ আগস্ট সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই পোর্টালের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালেরডাক২৪ডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি।

ওইসময় অন্যান্যের মধ্যে নকলা উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামীম হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর আলী সরকার, শহর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সাপ্তাহিক কালেরডাক’র ভারপ্রাপ্ত সম্পাদক মলয় মোহন বল, আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান সূজা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফাতেমা বেগম নাসরিন, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কালেরডাক২৪ডটকম’র কারিগরি সহোযোগিতায় রয়েছে অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুলের বড় পুত্র সাদমান সাকিব সর্ব’র আইটি প্রতিষ্ঠান ফেলিসিটি ডিজিটাল। সাদমান সাকিব ও তার ছোট ভাই আজওয়াদ সাকিব পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। কালেরডাক২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মানিক দত্তের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।









