ads

সোমবার , ৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২২০
নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় মোবারক হোসেন (২৮) নামে মেয়ের জামাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। ৩ আগস্ট সোমবার সকালে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের নিচপাড়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। মোবারক নালিতাবাড়ী ইউনিয়নের আন্ধারিয়াগোপ গ্রামের আকাব্বর আলীর ছেলে।
জানা যায়, পেশায় কাঠমিস্ত্রি মোবারক প্রায় ৭ বছর আগে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের নিচপাড়া গ্রামের আবু হানিফের মেয়ে সুরাইয়াকে বিয়ে করে। বর্তমানে তাদের সংসারে এক কন্যা সন্তান রয়েছে। মোবারক ঢাকায় কাঠমিস্ত্রি এবং তার স্ত্রী সুরাইয়া গার্মেন্টসে কাজ করত। কিছুদিন আগে তারা বাড়িতে আসে। রবিবার রাতে মোবারক তার নিজ বাড়ি আন্ধারিয়াগোপ থেকে শ্বশুরবাড়ি নিচপাড়া গ্রামে যায়। মোবারক নিজেই মিস্ত্রি হওয়ায় শ্বশুরের নতুন ভিটায় ঘর নির্মাণের কাজ করছিল। সোমবার সকালে নির্মাণাধীন ওই ঘরে মোবারকের ঝুলন্ত লাশ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনও মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে সরকারি কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads