ads

সোমবার , ২০ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিজেন্ট হাসপাতালের নথিপত্র দুদকে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

খবর টি পড়েছেন : ১৮২
রিজেন্ট হাসপাতালের নথিপত্র দুদকে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ করোনা ভাইরাস পরীক্ষার ভূয়া সার্টিফিকেট দেওয়ায় বিতর্কিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য সরকারের চুক্তিনামাসহ অন্যান্য নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্ততর ৷ ২০ জুলাই সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল ইসলাম দুদকের উপপরিচালক ও রিজেন্ট দুর্নীতির অনুসন্ধান কর্মকর্তা আবু বকর সিদ্দিকীর কাছে নথিপত্র জমা দেন৷

Shamol Bangla Ads

এর আগে রবিবার দুপুরে আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে দুদকের ৪ সদস্যের একটি দল স্বাস্থ্য অধিদপ্তরে আসেন ৷ এর কিছুক্ষণের মধ্যে তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কক্ষে প্রবেশ করেন ৷ ঠিক দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে তারা কক্ষ থেকে বের হন৷ বৈঠক চলাকালে বাইরে থেকে কাউকে ভেতরে ও ভেতরের কাউকে বাইরে যেতে দেয়া হয়নি ৷

গত ১৩ জুলাই রিজেন্ট হাসপাতাল ও এর চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের অবৈধ সম্পদের অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে ওই অভিযোগটি অনুসন্ধান করা হবে। যার জন্য ৩ সদস্যের একটি দলও গঠন করা হয় ৷ কমিশনের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ৩ সদস্যের অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন মো. নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৬ জুলাই নানা অনিয়ম, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট ও সার্টিফিকেট দেওয়া, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ এবং রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের ২টি হাসপাতালে অভিযান চালান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। ওই অভিযানের নের্তৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযানে গিয়ে প্রতারণার সত্যতা মেলে ও সেই সঙ্গে পাওয়া যায় গুরতর সব প্রতারণার তথ্য। পরদিন ৭ জুলাই রিজেন্ট গ্রুপের মূল কার্যালয় এবং হাসপাতালের রাজধানীর উত্তরা ও মিরপুরের দু’টি শাখা সিলগালা করে দেওয়া হয়। হাসপাতালটি প্রতারণা করে ১০ হাজারেরও বেশি করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট দিয়েছে। অভিযানের সময় রিজেন্ট হাসপাতালের পরিচালক ও ব্যবস্থাপকসহ আটজনকে আটক করে র‌্যাব। এরপর এর চেয়ারম্যান সাহেদকে গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী লবঙ্গবতী নদীর তীর থেকে আটক করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একাদশে অনলাইনে ভর্তি শুরু ৯ আগস্ট পরবর্তী সংবাদ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads