শ্যামলবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার, সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন।) বার্ধক্যজনিত কারণে ১৮ জুলাই শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দিদার বলেন, মরহুমের জানাজা শনিবার বাদ আসর কুমিল্লা সদরের পালপাড়া গ্রামে মরহুম আবুল কাশেমের বাবা-মায়ের নামে মরহুমের প্রতিষ্ঠিত আছিয়া-গণি গার্লস স্কুলমাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুমিল্লা সদর উপজেলার পালপাড়ায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানান তিনি।




















