ads

শনিবার , ১৮ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

খবর টি পড়েছেন : ১৭৭
শেরপুরে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর সদর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি শুরু হয়েছে। ১৭ জুলাই শুক্রবার বিকেলে পৌর শহরের দমদমা কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, আমাদের আইনের উপদেষ্টা এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সুন্দর পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে বৃক্ষের বিকল্প নেই। আমাদের আইনের তরফ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি শুরু করার বিষয়টি নিঃসন্দেহে একটি ইতিবাচক ও অনুসরণীয় দৃষ্টান্ত। এজন্য অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে মানবাধিকার সংস্থা আমাদের আইন সদর উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন হাজারীর সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় দমদমা কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাছুদুল আলম সরকার উদ্বোধক ও আমাদের আইনের শেরপুর শাখার চেয়ারম্যান জেলা নুর-ই আলম চঞ্চল প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের জেলা শাখার সেক্রেটারী নাজমুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি কবির হোসেন, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শান্ত রায়, শহর শাখার সিনিয়র সহ-সভাপতি ফয়জুর রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, ছাত্রলীগ নেতা রাকিবুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশসহ আরও ২ জন করোনায় আক্রান্ত: মোট… পরবর্তী সংবাদ বন্যায় শেরপুর-জামালপুর সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads