ads

বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিগগিরই এইচএসসিতে ভর্তি : শিক্ষামন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৬
শিগগিরই এইচএসসিতে ভর্তি : শিক্ষামন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতির কারণে চলতি বছরের একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। এ নিয়ে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদকে জানিয়েছেন, নীতিমালার আলোকে শিগগিরই সিদ্ধান্ত নিয়ে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। ৯ জুলাই বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১০ আসনের এমপি শফিউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী ওই তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে। ৩১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও কোভিড ১৯-এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তুত রয়েছে। শিগগিরই ভর্তি কার্যক্রম শুরু হবে।

Shamol Bangla Ads

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে সরকারি পর্যায়ে কোনো ইংরেজি মাধ্যম স্কুল নেই। বেসরকারি পর্যায়ে ১৪৫টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে।
শফিউল ইসলামের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। এ পরীক্ষা অধিকতর যুযোপযোগী করে আয়োজনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় একটি বোর্ড গঠনের বিষয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রয়োজনে সীমিত আকারে ভার্চুয়াল আদালত পরিচালনা, সংসদে বিল… পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৩০৭

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads