ads

মঙ্গলবার , ৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০২৭

খবর টি পড়েছেন : ২২৭
দেশে করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০২৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নতুন করে আরও ৩ হাজার ২৭ জন নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ওই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। ওইসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ২৭ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এই নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৯৮ শতাংশ।

Shamol Bangla Ads

ডা. নাসিমা আরও জানান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৫৫ জনের। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ১৫১ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৫৫ জনের মধ্যে ৪৬ জন পুরুষ এবং ৯ জন নারী। আর এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ হাজার ৭০৩ জন পুরুষ এবং ৪৪৮ জন নারী।
এদিকে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৯৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ৭৮ হাজার ১০২ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬.৩১ শতাংশ।
মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ লাখ ৪১ হাজার ৮৬৬ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৬ পরবর্তী সংবাদ এবার কোরবানির পশু পরিবহন রেল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads