ads

সোমবার , ৬ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা হাস্যকর: কাদের

খবর টি পড়েছেন : ২৫২
বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা হাস্যকর: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দুর্নীতিতে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণের কাছে তারা প্রত্যাখ্যাত। সেই বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা হাস্যকর। ৬ জুলাই সোমবার সংসদ ভবননের সরকারি বাসভবন থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অবস্থান এবং তার ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত। দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনার সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল। বিভাজন ও বৈরিতার রাজনীতি পরিহার করে করোনা প্রতিরোধের লড়াইয়ে সহযোগিতা করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে। এই করোনাকালেও তারা আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের কথা শুনে মনে হয় পূর্ণিমার রাতেও বিএনপি অমবশ্যার অন্ধকার দেখতে পায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকার দিনদিন সুরক্ষা সামগ্রী বাড়াচ্ছে। ভেন্টিলেশন ব্যবস্থা ও ডাক্তার সংখ্যা বৃদ্ধি করছে। সরকারের সমন্বিত উদ্যোগ ও দক্ষতার কারণেই এসব হচ্ছে। অথচ বিএনপির কার্যক্রম শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ। যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোনো হাত নেই। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনাকালেও বিশ্বের অনেক দেশেই জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একনেক সভায় ২৭৪৪ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন পরবর্তী সংবাদ এন্ড্রু কিশোরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads