ads

সোমবার , ৬ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিনাজপুরে বাসচাপায় ৬ জন নিহত

খবর টি পড়েছেন : ২৫৫
দিনাজপুরে বাসচাপায় ৬ জন নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় রিকশাভ্যান চালক ও ভ্যানযাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন। ৬ জুলাই সোমবার বেলা আড়াইটায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের উপজেলার পঁচিশ মাইল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন বেগম (৫০), তার কন্যা রূপা খাতুন (৮), দিনাজপুরের কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের মৃত আব্দুল গনির পুত্র আবুল হোসেন (৬০), আবুল হোসেনের স্ত্রী আসমা খাতুন (৪৫), একই গ্রামের নামিয়া খাতুন (৮) ও ভ্যানচালক। তবে নিহত ভ্যানচালকের নাম জানা যায়নি।

Shamol Bangla Ads

জানা যায়, পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল নামক স্থানে বিআরটিসির একটি বাস ওই রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের ৪ জন যাত্রী নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় দুইজনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সেখানে তাদের মৃত্যু হয়। ঘটনার পর বীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। দশমাইল হাইওয়ে থানার ওসি জি.এম নুর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ওই ঘটনার পর স্থানীয়রা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বিকাল সাড়ে ৪ টায় পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একনেক সভায় ২৭৪৪ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন পরবর্তী সংবাদ এন্ড্রু কিশোরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads