ads

বৃহস্পতিবার , ২ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘শেরপুর হেল্পলাইন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

খবর টি পড়েছেন : ২৬৩
‘শেরপুর হেল্পলাইন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘শেরপুর হেল্পলাইন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর পার্ক মাঠে ওই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ। পরে তারা ওই গ্রুপের ২০ হাজার সদস্য পূর্ণ হওয়ায় পৌর পার্কের চারপাশে ২০টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন।

Shamol Bangla Ads

বৃক্ষরোপণকালে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভুইয়া, শেরপুর হেল্পলাইন’র এডমিন প্যানেলের প্রণব কুমার দাস, মিঠুন কুমার দে, মারুফ আহমেদ, লুৎফুন্নাহার স্বর্ণা, প্রান্ত কুমার সাহা, সৌরজিৎ রায়, নিপুণ চন্দ, মডারেটর তিথি নন্দী, অভিজিৎ চক্রবর্তীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলার বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার সহায়তার জন্য একদল তরুণের উদ্যোগে চালু করা হয় ফেসবুক গ্রুপ শেরপুর হেল্পলাইন। ইতোমধ্যেই এ গ্রুপটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রোটার‌্যাক্ট ক্লাবের কমিটি গঠন ॥ প্রেসিডেন্ট রাসেল,… পরবর্তী সংবাদ শেরপুরে বিনামূল্যে মাস্ক বিতরণ করলের সাবেক পৌর প্যানেল…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads