ads

বৃহস্পতিবার , ২ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আরও একজন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ২৪৭

খবর টি পড়েছেন : ২২৩
শেরপুরে আরও একজন করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ২৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে আরও একজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি ঝিনাইগাতী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৪৭ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৭ জন। আর মারা গেছেন ৩ জন। ১ জুলাই বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জেলার সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।

Shamol Bangla Ads

জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার শেরপুর জেলার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ১০১ জন, নকলায় ৪৭ জন, নালিতাবাড়ীতে ৫৩ জন, ঝিনাইগাতীতে ২৫ জন ও শ্রীবরদী উপজেলায় ২১ জন আছেন। তাদের মধ্যে নয়জন চিকিৎসকসহ ৪৪ জন স্বাস্থ্যকর্মী আর ২৫ জন পুলিশ সদস্য আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোটারী ডিস্ট্রিক্টের এসিস্ট্যান্ট গভর্নর হলেন ডাঃ সুরুজ্জামান ॥… পরবর্তী সংবাদ শেরপুরে রোটার‌্যাক্ট ক্লাবের কমিটি গঠন ॥ প্রেসিডেন্ট রাসেল,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads