ads

শনিবার , ২০ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাহারা খাতুনের অবস্থার অবনতি, আইসিইউতে স্থানান্তর

খবর টি পড়েছেন : ১৫৬
সাহারা খাতুনের অবস্থার অবনতি, আইসিইউতে স্থানান্তর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। জ্বর ও অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি।

Shamol Bangla Ads

সাহারা খাতুনের একান্ত সহকারী অ্যাডভোকেট আনিছুর রহমান ওই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ৭৭ বছর বয়সী সাহারা খাতুন অসুস্থ হয়ে গত ২ জুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে তার করোনা পরীক্ষা ফল নেগেটিভ এসেছে। দলের প্রবীণ এই নেতার আশু সুস্থতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।
অ্যাডভোকেট সাহারা খাতুন গত তিন মেয়াদে ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথমে স্বরাষ্ট্র এবং পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহীয়সী কবি সুফিয়া কামালের জন্মদিন আজ পরবর্তী সংবাদ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads