ads

বুধবার , ১৭ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয় : বিএসএমএমইউ

খবর টি পড়েছেন : ১৭২
গণস্বাস্থ্যের কিট করোনা শনাক্তে কার্যকর নয় : বিএসএমএমইউ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিপোর্টে উঠে এসেছে। ১৭ জুন বুধবার বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া ওই তথ্য নিশ্চিত করেছেন।
গত মার্চ মাসে কভিড-১৯ শনাক্তে র‌্যাপিড কিট উদ্ভাবন করে গণস্বাস্থ্য কেন্দ্র। ডা. জীবন শীলের নেতৃত্বে ডা. নিহাদ আদনান, ডা. মোহাম্মদ রাঈদ জমিরউদ্দিন ও ডা. ফিরোজ আহমেদের সমন্বয়ে গবেষক দল কোভিড-১৯ শনাক্তকরণ কিট তৈরি করে। এরপর সেই কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য তৃতীয় পক্ষ পরীক্ষার অনুমোদন নিয়ে বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়।

Shamol Bangla Ads

অবশেষে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর গত ১৩ মে বিএসএমএমইউকে কার্যকারিতা পরীক্ষার জন্য কিট জমা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। এ কিটের কার্যকারিতা পরীক্ষায় বিএসএমএমইউ এর ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহীনা তাবাসসুমকে প্রধান করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ৪০০৮ জন, মৃত্যু… পরবর্তী সংবাদ করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর জরুরি সভা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads