ads

সোমবার , ১৫ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

’১৪ দল সংহত করতে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অনন্য’

খবর টি পড়েছেন : ২১০
’১৪ দল সংহত করতে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অনন্য’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলকে সংহত করতে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অনন্য। তাঁর মৃত্যু দেশ, রাজনীতি ও একইসাথে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ ১৪ জুন রবিবার ভোরে চট্টগ্রাম থেকে রওনা হয়ে ঢাকায় সরাসরি বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের ওই কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান বলেন, ‘আমাদের নেতা সবার শ্রদ্ধাভাজন জাতীয় চারনেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম যে শুধু আমাদের দলের নেতা বা সাবেক মন্ত্রী ছিলেন, তা নয়, তিনি দেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন এবং তাঁর মৃত্যু দেশ, রাজনীতি ও একইসাথে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে আমরা একজন একনিষ্ঠ কর্মী, নেতা ও আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনকে হারিয়েছি।’

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী এ সময় সদ্যপ্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আপনারা জানেন, গতরাতে হঠাৎ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ইন্তেকাল করেছেন। প্রয়াত প্রতিমন্ত্রী শেখ মো: আব্দুল্লাহকে আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘তিনি ছাত্রজীবন থেকে রাজনীতি করে এসেছেন ও দীর্ঘদিন গোপালগঞ্জ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুও আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।’
প্রকৃতপক্ষে একইদিনে আমরা আমাদের দু’জন নেতাকে হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক এবং এ বেদনা ঢেকে রাখা সম্ভব নয়, বলেন ড. হাছান। শোকাভিভূত চিত্তে তথ্যমন্ত্রী এসময় স্বাস্থ্য সচিবের সদ্যপ্রয়াত স্ত্রী এবং সম্প্রতি মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতিসংঘের সিভিএফে বিশেষ দূত হলেন আবুল কালাম আজাদ পরবর্তী সংবাদ দুর্যোগেই মনুষ্যত্বের পরীক্ষা হয় : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads