ads

সোমবার , ১৫ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত কামরান

খবর টি পড়েছেন : ২৫৫
সিলেটে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত কামরান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। ১৫ জুন সোমবার দুপুর ২ টা ২০ মিনিটে নগরীর হযরত মানিকপীর (রহ.) মাজার গুরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও স্বজনেরা চোখের জলে দীর্ঘদিনের প্রিয় ‘মেয়র সাবকে’ শেষ বিদায় জানান।
স্বাস্থ্যবিধি মেনে দাফনের আগে মানিকপীর গুরস্থানে কামরানের দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন দলের নেতা ও প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তা অংশ নেন। দ্বিতীয় দফা জানাযার পর দাফনের আগে আওয়ামী লীগ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কামরানের মরদেহ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরানের জানাযায় অন্যান্যের মধ্যে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

Shamol Bangla Ads

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন কামরান রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যান। এরপর অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ সিলেটে নিয়ে আসা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কামরানের মরদেহ নগরীর ছড়ারপারে তার বাসায় পৌঁছলে স্বজন, দলের নেতাকর্মী ও এলাকাবাসী করোনার ভয় উপেক্ষা করে কান্নায় ভেঙে পড়েন।
নিজের বাসায় স্বাস্থ্যবিধি ও ধর্মীয় রীতি অনুযায়ী গোসল দেওয়ার পর কামরানের শেষ ইচ্ছা অনুযায়ী পার্শ্ববর্তী ছড়ারপার জামে মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জীবদ্দশায় কামরান এই মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। মরহুমের ভাতিজা ইমতিয়াজ আহমদ আবদান প্রথম জানাযায় ইমামতি করেন। এতে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন অংশ নেন।
গত ৫ জুন ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় কামরানের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর দিন তীব্র জ্বর ও বমি হলে তাকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৭ জুন কামরানকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। সিএমএইচে কামরানকে ‘প্লাজমা থেরাপি’ দেওয়া হলে প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। তবে রবিবার মধ্যরাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে জানান তার বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৬ আগস্ট পর্যন্ত পরবর্তী সংবাদ দেশে একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তে নতুন রেকর্ড…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads