ads

সোমবার , ১৫ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৯৯

খবর টি পড়েছেন : ২০৮
দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৯৯
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নতুন করে ৩ হাজার ৯৯ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।
সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১৫ হাজার ৩৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৯৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৯০ হাজার ৬১৯ জন।
ডা. নাসিমা জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ২০৯ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃত ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৬ জন নারী।

Shamol Bangla Ads

এদিকে দেশে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত ৩৪ হাজার ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলে ব্রিফিংয়ে জানান ডা. নাসিমা। আগের দিনের ব্রিফিংয়ে সংখ্যাটি ১৮ হাজার ৭৩০ জন বলে উল্লেখ করা হয়েছিল। হঠাৎ সুস্থ হয়ে মানুষের সংখ্যা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে ডা. নাসিমা জানান, আগে শুধু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বলা হচ্ছিল। এখন এর সঙ্গে বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া এবং উপসর্গহীন অবস্থায় থেকে সুস্থ হওয়া রোগীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এ তথ্য সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ দিনে ৩ গুরুত্বপূর্ণ নেতা হারাল আওয়ামী লীগ পরবর্তী সংবাদ লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি, সবুজ জোনে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads