ads

রবিবার , ১৪ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ১৯৯
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন মির্জা ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ জুন শনিবার রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তিনি দেখা করতে যান। এক ঘণ্টার এই সাক্ষাতে খালেদা জিয়ার শারীরিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি দলের কার্যক্রম সম্পর্কে জানানো হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

Shamol Bangla Ads

তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল। একটি সূত্র জানায়, মির্জা ফখরুলকে ডেকেছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার কারামুক্তির পর দলের মহাসচিবের এটা তৃতীয় সাক্ষাৎ। এরমধ্যে দুই দফায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে দেখা করেছিলেন তিনি।
গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। দেশের বাইরে যেতে পারবেন না এবং দেশেই চিকিৎসা নিবেন -এই দুই শর্তে মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসায় ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা ভাইরাসকে জয় করে সেরে উঠলেন ডা. জাফরুল্লাহ পরবর্তী সংবাদ ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads