ads

সোমবার , ৮ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লিবিয়া হত্যাকাণ্ড : ক্যাম্প মালিক দালালসহ আরও ৪ জন গ্রেফতার

খবর টি পড়েছেন : ২২৬
লিবিয়া হত্যাকাণ্ড : ক্যাম্প মালিক দালালসহ আরও ৪ জন গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। রোববার রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৮ জুন সোমবার সকালে এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে। লিবিয়ায় নারকীয় ওই হত্যাকাণ্ডের ঘটনায় দেশে এখন পর্যন্ত ২২টি মামলা করা হয়েছে। রোববার পর্যন্ত এসব মামলা করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট। সংশ্লিষ্ট অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Shamol Bangla Ads

লিবিয়ায় গত ২৮ মে ২৬ বাংলাদেশিকে হত্যা করা হয়। এ ঘটনার পর সম্প্রতি এক জরুরি ভিডিও কনফারেন্সে আইজিপি বেনজীর আহমেদ বলেন, যারা আমাদের দেশের নাগরিকদের প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়েছে, যাদের কারণে এই নির্মম মৃত্যু ঘটেছে তাদের একজনকেও ছাড় দেয়া হবে না। এই চক্রের প্রত্যেক সদস্যকে আইনি প্রক্রিয়ায় কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। স্বজনদের চোখের পানি শুকানোর আগেই এই অপরাধী চক্রকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ নেয়ার কঠোর নির্দেশ দেন আইজিপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, নতুন শনাক্ত ২৭৪৩ পরবর্তী সংবাদ এই দুর্দিনে শ্রমিক ছাঁটাই করবেন না : ওবায়দুল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads