ads

সোমবার , ৮ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৫

খবর টি পড়েছেন : ২১১
দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নতুন করে ২ হাজার ৭৩৫ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। ৮ জুন সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ওই তথ্য জানান। এর আগে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টাতেও দেশে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছিল।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এই পরীক্ষায় নতুন করে ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৬৮ হাজার ৫০৪ জন। তিনি জানান, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৩০ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী।

Shamol Bangla Ads

সর্বশেষ মারা যাওয়া ৪২ জনের বয়স সংক্রান্ত তথ্য উল্লেখ করে তিনি জানান, এদের মধ্যে ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ ও ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন রয়েছে।
এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৬৫৭ জন সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ১৪ হাজার ৫৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এই দুর্দিনে শ্রমিক ছাঁটাই করবেন না : ওবায়দুল… পরবর্তী সংবাদ করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads