ads

বুধবার , ৩ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের বেসরকারি খাতে ৭৫৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি

খবর টি পড়েছেন : ১৯৩
বাংলাদেশের বেসরকারি খাতে ৭৫৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারের পাশাপাশি বাংলাদেশের বেসরকারি খাতেও বিনিয়োগ করে আসছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তারা ট্রেড ফাইন্যান্স প্রোগ্রামের (টিএফপি) আওতায় এ বিনিয়োগ করে। টিএফপি সম্প্রসারিত করেছে এডিবি। এবার তারা বাংলাদেশের বেসরকারি খাতে বাড়তি দুই হাজার ১৪ কোটি ৫০ লাখ টাকা (২৩৭ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে।
টিএফপির আওতায় গত বছর বাংলাদেশের বেসরকারি খাতে এডিবির বিনিয়োগ ছিল চার হাজার ৪০৩ কোটি টাকা (৫১৮ মিলিয়ন ডলার)। এবার তা বাড়িয়ে ছয় হাজার ৪১৭ কোটি ৫০ লাখ টাকা (৭৫৫ মিলিয়ন ডলার) বিনিয়োগ করছে এডিবি। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর দুই হাজার ১৪ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ বাড়াল তারা। মঙ্গলবার সকালে এডিবির ঢাকা অফিস বাংলাদেশে টিএফপির অর্থায়ন বাড়ানোর তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে, এডিবি বাংলাদেশের ১২টি ব্যাংকের সঙ্গে কাজ করছে। বাংলাদেশের বেসরকারি খাতকে ঋণ দিতে এই ব্যাংকগুলোর মাধ্যমে অর্থ ছাড় করছে তারা।

Shamol Bangla Ads

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত এডিবি কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘করোনার প্রভাব মোকাবিলা করে বাংলাদেশ যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ধরে রাখতে পারে, আমদানি-রফতানি বাড়াতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে-এসব কারণে আমরা এবার অর্থায়নের পরিমাণ বাড়িয়ে দিয়েছি।’ যেসব দেশে এএফপির কার্যক্রম সক্রিয় রয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম বলে উল্লেখ করেন মনমোহন প্রকাশ। তিনি জানান, অর্থ ছাড় শুরুর ১৮০ দিনের মধ্যে এর কার্যক্রম শেষ করা হয়। ফলে যেদিন অর্থ ছাড় শুরু করব, তার ১৮০ দিনের মধ্যে ৭৫৫ মিলিয়ন ডলার সম্পন্ন করা হবে।
মনমোহন প্রকাশ আরও বলেন, ‘আমরা যে ঋণ দিচ্ছি, তাতে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) সুবিধা পাবেন। আমরা যে অর্থায়ন বাড়ালাম, তাতে বাংলাদেশের নারী উদ্যোক্তাসহ ব্যবসায়ীরা উপকার পাবেন।’
এডিবির এই টিএফপি বিশ্বের ২১টি দেশের ২৪০টি ব্যাংকের সঙ্গে কাজ করছে। স্থানীয় ও আন্তর্জাতিক ২৪০টি ব্যাংকের মাধ্যমে সেসব দেশের বেসরকারি খাতে বিনিয়োগ করছে এডিবি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা প্রতিরোধে সচেতনতার প্রাচীর গড়ে তোলার আহ্বান কাদেরের পরবর্তী সংবাদ জামালপুরের সংসদ সদস্য ফরিদুল হক করোনায় আক্রান্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads