শ্যামলবাংলা ডেস্ক : দেশে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯১১ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৪৪৫ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ৭০৯ জনের। ২ জুন মঙ্গলবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ওইসব তথ্য জানান।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১২০ জনে।




















