ads

মঙ্গলবার , ২ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা আক্রান্ত মোহাম্মদ নাসিম, আইসিইউতে স্থানান্তর

খবর টি পড়েছেন : ২৩১
করোনা আক্রান্ত মোহাম্মদ নাসিম, আইসিইউতে স্থানান্তর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন। ১ জুন সোমবার দুপুর ১২টায় করোনার উপসর্গ নিয়ে তিনি ওই হাসপাতালের কেবিনে ভর্তি হন। পরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যায় রিপোর্ট পজেটিভ আসে। রাতে তাকে হাসপাতালের কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

Shamol Bangla Ads

৪ দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মোহাম্মদ নাসিমের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় রেজাল্ট নেগেটিভ এসেছিল। পরে সোমবার শারীরিকভাবে দুর্বল অনুভব করার পাশাপাশি করোনার উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি হন তিনি। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা মোকাবেলায় দেশকে ৩ ভাগে ভাগ করা হবে… পরবর্তী সংবাদ বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৬৩ লাখ, মৃত্যু ৩…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads