ads

শুক্রবার , ২২ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার সাবেক এমপি শ্যামলীর ঈদবস্ত্র পাচ্ছে ৫ হাজার অসহায় মানুষ

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে এবার সাবেক এমপি শ্যামলীর ঈদবস্ত্র পাচ্ছে ৫ হাজার অসহায় মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে এবার লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫ হাজার হতদরিদ্র, অসহায় মানুষ পাচ্ছেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর ঈদবস্ত্র। তিনি ২১ মে বৃহস্পতিবার শহরের ঢাকলহাটী মহল্লাস্থ নিজ বাস ভবন থেকে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ওই বস্ত্র বিতরণ কার্যক্রমের সূচনা করেন। এ দিন তিনি পাকুড়িয়া ইউনিয়নে সরাসরি হতদরিদ্রদের মাঝে এবং আরও কয়েকটি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য স্থানীয় নেতা-কর্মীদের হাতে মোট ১৫শ শাড়ী ও ১৫শ লুঙ্গি তুলে দেন। এছাড়া শুক্রবার তার তরফ থেকে আরও বিতরণ করা হয়েছে ১ হাজার ঈদবস্ত্র। ওইসময় তিনি, উপস্থিত সকলকে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ তার ব্যক্তিগত তরফ থেকে ঈদের আগাম শুভেচ্ছা জানান। সেই সাথে তিনি চলমান করোনা পরিস্থিতিতে ধৈর্য্যরে সাথে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানিয়ে যে কোন উৎসব-পার্বনের পাশাপাশি দুর্যোগ-সংকটে তাদের পাশে থাকতে আশ্বস্ত করেন।

Shamol Bangla Ads


ঈদবস্ত্র বিতরণকালে সাবেক এমপি শ্যামলীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা, উমর ফারুক, কৃষক লীগ নেতা মাহবুবুর রহমান লিটন, যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আদরজান ফাউন্ডেশনের কর্মকর্তা উমর ফারুক জানান, সাবেক এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর তরফ থেকে অন্যান্য বারের মতো এবারও হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন ইউনিয়ন ও শহরের কিছু এলাকায় প্রায় ৪ হাজার ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিতরণ করা হবে আরও ১ হাজার বস্ত্র।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কৃষ্ণচূড়া ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads