ads

রবিবার , ১৭ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে রেকর্ড শনাক্তের দিনে ১৪ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৮৮
দেশে রেকর্ড শনাক্তের দিনে ১৪ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২৮ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ২২ হাজার ২৬৮। দেশে একদিনে করোনা রোগীর সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ। এ ছাড়া নতুন করে ২৫৬ জনসহ মোট ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৭ মে রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ওইসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Shamol Bangla Ads

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এর মধ্যে ১৩ জন পুরুষ ও একজন নারী।

ডা. নাসিমা আরও জানান, মারা যাওয়া কোভিড রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের ৫ জন। এর মধ্যে ১৩ জন হাসপাতালে এবং একজন বাসায় মারা গেছেন। তিনি বলেন, ঢাকা সিটির মধ্যে ৫ জন ও চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। ঢাকার কেরানীগঞ্জ ও সাভারে একজন করে মারা গেছেন। এছাড়া কুমিল্লা, নারায়ণগঞ্জ ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একটা ভাইরাসকে ল্যাবে ফেলে রেখে জাগ্রত থাকার পরিচয়… পরবর্তী সংবাদ ‘শেখ হাসিনা সারা বিশ্বের জন্য অনুকরণীয় নেতৃত্বের উদাহরণ’

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads