ads

বুধবার , ৬ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

খবর টি পড়েছেন : ২৯২
এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‌শ্যামলবাংলা ডেস্ক ॥ ঢাকা-৫ (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৬ মে বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংসদ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বলে বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।

Shamol Bangla Ads

হাবিবুর রহমান মোল্লার ব্যক্তিগত সহকারী জামাল উদ্দিন জানান, ডায়বেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ঢাকা-৫ আসনের এই সংসদ সদস্য। “স্যার গত ২৭ মার্চ থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। গত সাত দিন তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।”

জানা যায়, ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করা হাবিবুর রহমান মোল্লা ১৯৯১ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের নির্বাচনে ওই আসন থেকে বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান তিনি। এরপর নির্বাচন কমিশন আসন সীমানা পুনর্নির্ধারণ করলে হাবিবুর রহমান মোল্লার এলাকা পড়ে ঢাকা-৫ আসনে। পরে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৫ আসন থেকে এমপি নির্বাচিত হন হাবিবুর রহমান মোল্লা। পরের দুটি নির্বাচনেও তিনি জয়ী হন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বর্ষিয়ান এই রাজনীতিবিদ স্ত্রী ও ৬ সন্তান রেখে গেছেন। তার বড় ছেলে মশিউর রহমান সজল মোল্লা ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, মাতুয়াইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে প্রয়াত সংসদ সদস্যকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারকে জীবনের পাশাপাশি জীবিকাকেও দেখতে হচ্ছে : কাদের পরবর্তী সংবাদ করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads