ads

সোমবার , ৪ মে ২০২০ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধ্যাপক মুনতাসীর মামুন আইসিইউতে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৪, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : করোনা উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর অধ্যাপক মুনতাসীর মামুনকে রাত ১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে স্থানান্তর করা হয়েছে। করোনার চিকিৎসার জন্য ডেডিকেটেড এই হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু ওই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘অধ্যাপক মুনতাসীর মামুন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘অধ্যাপক মুনতাসীর মামুন আশঙ্কামুক্ত নন। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।’
ডা. মনিলাল আইচ লিটু আরও বলেন, তার করোনা ভাইরাস হয়েছে বলেই আমরা ধারণা করছি, কারণ তার মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংর্স্পশে আসার আগে তার করোনা টেস্ট করা হয়, কিন্তু তখন নেগেটিভ আসে। এখন হঠাৎ করে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়, তার ইসিজি করাও হয়েছে। কিন্তু পরিস্থিতিরি উন্নতি না হওয়ায় তাকে আইসিউতে নেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads