ads

রবিবার , ৩ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা ভাইরাসে বিভিন্ন দেশে ৪২০ বাংলাদেশির মৃত্যু

খবর টি পড়েছেন : ১৬০
করোনা ভাইরাসে বিভিন্ন দেশে ৪২০ বাংলাদেশির মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নতুন করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৪২০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩৩ বাংলাদেশির।

Shamol Bangla Ads

জানা গেছে ,প্রায় ৯০ শতাংশ বাংলাদেশির মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের হাসপাতালে এখনো কয়েক শ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছেন এবং বাড়িতেও বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিত্সা নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের পর বেশি বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেশি। দেশটিতে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১৫, কানাডায় ৭, ইতালিতে ৭, স্পেনে ৫, কাতারে ৪, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত ৬৬৫… পরবর্তী সংবাদ জন্মবার্ষিকীতে শহীদ জননী জাহানারা ইমামকে শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads