ads

সোমবার , ২৭ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের সেই নজিম উদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৫৮
শেরপুরের সেই নজিম উদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‌’সারাবিশ্বে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে নজিম উদ্দিন’

শ্যামলবাংলা ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা করোনা সহায়তা তহবিলে দান করা সেই ভিক্ষুক নজিম উদ্দিনের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাবিশ্বে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন নজিম উদ্দিন। তিনি ২৭ এপ্রিল সোমবার গণভবনে রাজশাহী বিভাগের জেলাগুলোর সঙ্গে করোনা মোকাবেলায় করণীয় নিয়ে ভিডিও কনফারেন্সের সময় ওই কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এমন মানবিক গুন বিত্তশালীর মাঝেও দেখা যায় না। একজন নিঃস্ব মানুষ যার কাছে টাকাটা গুরুত্বপূর্ণ। যিনি ওই টাকা দিয়ে জামা কাপড় কিনতে পারতো, খাবার কিনতে পারতো। এ অবস্থায় ঘুরে ঘুরে ভিক্ষা পাওয়াও মুশকিল। তারপরও সে কোন চিন্তা করেনি। শেষ সম্বলটুকু দান করেছেন। তিনি বলেন, নজিম উদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কাছে আমাদের অনেক অনেক শেখার আছে।

Shamol Bangla Ads

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশের মানুষের মাঝে এই মানবিকতাবোধটা এখনও আছে। কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় আমরা দেখি বিত্তশালীরা হা হুতাশ করে বেড়ায়। তাদের নাই নাই অভ্যাসটা যায় না। তাদের চাই চাই ভাবটাই সবসময় থেকে যায়।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল সঞ্চয়ের ১০ হাজার টাকা করোনা তহবিলে দান করেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাও গ্রামের ভিক্ষুক নজিম উদ্দিন। এই সংবাদ প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিম উদ্দিনকে ঘর তুলে দেন। আজীবন চিকিৎসা ব্যয় বহন এবং ভিক্ষাবৃত্তি যেন করতে না হয় সেজন্য একটি দোকানও দেয়া হবে নজিম উদ্দিনকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা পরিস্থিতি ॥ শেরপুরে লকডাউন মানছেন না লোকজন;… পরবর্তী সংবাদ শেরপুরে এবার এক কৃষকের ৫০ শতক জমির ধান…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads