ads

শনিবার , ১৮ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের মাতৃবিয়োগ

খবর টি পড়েছেন : ২৩০
শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের মাতৃবিয়োগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর প্রেসক্লাবের সভাপতি, একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শরিফুর রহমানের মা, শেরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেজিয়া বেগম (৯৬) আর নেই। তিনি ১৮ এপ্রিল শনিবার সকালে শহরের মাধবপুর এলাকার নিজবাড়িতে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। তিনি শেরপুরের সর্বজনপ্রিয় ‘পণ্ডিত স্যার’ খ্যাত শিক্ষক এবং ইতিহাসবিদ প্রয়াত পণ্ডিত ফসিহুর রহমানের সহধর্মিনী ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একইদিন বিকেল সাড়ে ৫টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Shamol Bangla Ads

জানাজার পূর্বে মরহুমার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমদ ও মরহুমার পুত্র শরিফুর রহমান।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা এফএমএ সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শেরপুর ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার ২ চিকিৎসক, এক পুলিশ কর্মকর্তাসহ আরও… পরবর্তী সংবাদ প্রসঙ্গ; জঙ্গলে মানসিক ভারসাম্যহীন মা,কারাগারে এক বৃদ্ধ পিতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads