স্টাফ রিপোর্টার : শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষদের পাশে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণচূড়া ফাউন্ডেশন। ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহর ও সদর উপজেলার অর্ধশতাধিক অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ’উপহার সামগ্রী’ লেখা সম্বলিত ব্যাগে ওইসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি আলু, সাবান ইত্যাদি। সংগঠনটির এবারের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের নাম দেওয়া হয়েছে বৈশাখের হাসি-১।
খাদ্যসামগ্রী বিতরণের সার্বিক সহায়তায় ছিলেন মেহেদী হাসান সাকিব, রাতুল হাসান সোহান, আব্দুল্লাহ আফিফ, শোয়াইবুর রহমান ও আফিফ আল আবরার। ্ওইসময় আরিয়ান খান হ্রদয়, বিজয় সরকার, আফ্রিদী আকাশ, প্রাম্ত সরকার, সুমন ইসলাম তানজিল, খন্দকার রুমান, আশিক মাহমুদ, এইচ এম রাশেদসহ সংগঠনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী মাহমুদুল আহসান মিল্লাত জানান, অসহায় মানুষের পাশে ছিলাম আছি থাকবো- এ আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত কৃষ্ণচূড়া ফাউন্ডেশনের সকল নেতা-কর্মীরা খুবই উদ্যমী ও দেশপ্রেমিক। এ সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। প্রথমবারের মতো অর্ধশতাধিক অসহায় নিম্নআয়ের মানুষদের মাঝে আমরা দাঁড়িয়েছি এবং সামনের দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।









