ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লী লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। ৯ এপ্রিল বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন এ লকডাউন ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে লকডাউন শুরু হওয়ার পর এলাকার বাইরে থেকে প্রায় ৫০ টি বেদে পরিবার এলাকায় এসে তাদের নিজ নিজ বসত বাড়িতে অবস্থান করছে। তাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমন থাকার সম্ভাবনা থাকায় ওই বেদে পল্লী লকডাউন ঘোষনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই পল্লীর বাসিন্দাদের হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে লকডাউন।









