ads

সোমবার , ৬ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা শনাক্ত হওয়া সেই ২ নারীর সংস্পর্শে থাকা ২০ জনের নমুনা সংগ্রহ

খবর টি পড়েছেন : ২৬৭
শেরপুরে করোনা শনাক্ত হওয়া সেই ২ নারীর সংস্পর্শে থাকা ২০ জনের নমুনা সংগ্রহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হাসপাতালের এক নারী স্টাফসহ ২ নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তাদের সংস্পর্শে থাকা আরও ২০ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ৫ এপ্রিল রবিবার রাতে সাতানি শ্রীবরদী এলাকার বাসিন্দা ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া (৫০) এবং সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকার গৃহবধূর (৪০) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও এলাকায় হুলস্থুল শুরু হয়। ফলে রাতেই ওই ২ নারীকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে ভর্তি করা হয়। সেইসাথে ওই আয়ার কর্মস্থল শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যাতায়াতকারী স্থানীয় প্রাইভেট ক্লিনিক নিবিড় ডায়াগনোস্টিক সেন্টার ও তার বসতবাড়িসহ আশেপাশের ২০টি বাড়ি এবং ওই গৃহবধূর স্বামীর বাড়িসহ পার্শ্ববর্তী লছমনপুর ইউনিয়নের লছমনপুর গ্রামস্থ পিতার বাড়িসহ আশেপাশের ৪০টি বাড়ি লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। তবে ৬ এপ্রিল সোমবার দুপুর থেকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সীমিতভাবে চালু করা হয়েছে।
এদিকে শেরপুরের সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই আয়ার সংস্পর্শে থাকা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও বাড়ির লোকজনসহ ১০ এবং ওই গৃহবধূর স্বামীর বাড়ির ও পিতার বাড়ির ৪ জন করে ৮ জনসহ তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া ২ পল্লী চিকিৎসকের নমুনা সংগ্রহ করেছে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে ৯ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হয়েছে। বাকিগুলো আগামীকাল সকালে পাঠানো হবে। এছাড়া রবিবার ঝিনাইগাতী উপজেলার ৪ জন ও শ্রীবরদী উপজেলার আরও ২ জনের সংগ্রহ করা নমুনা সোমবার সকালে ওই করোনা ইউনিটে পৌঁছানো হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত সেগুলো পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। এর আগে রবিবার পর্যন্ত জেলায় মোট ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ১৪ জনের রিপোর্টই নেগেটিভ আসে।

Shamol Bangla Ads

অন্যদিকে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলাসহ করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালে ৫০টিসহ ৫ উপজেলায় ১৫০টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা করোনা ভাইরাস সেবা ইউনিটের দায়িত্বে থাকা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন। তিনি আরও জানান, জেলায় এখন পর্যন্ত সরকারিভাবে ১৫শ, জেলা বিএমএ ২০, ইদ্রিস গ্রুপ অব কোম্পানি ৫০ ও জেলা প্রাণীসম্পদ বিভাগের তরফ থেকে ৩৫টিসহ মোট ১৬০৫টি পিপিই (প্রাইভেট প্রটেকশন ইকুইপমেন্ট) পাওয়া গেছে। তার তথ্যমতে, জেলা সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড শুরু হওয়ায় দৈনিক ওই হাসপাতালে জরুরি বিভাগসহ ৯টি পিপিই (একবার ব্যবহারযোগ্য) ব্যবহার হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আ’লীগের সাবেক সভাপতি এডভোকেট আব্দুস ছামাদের… পরবর্তী সংবাদ শেরপুরে লকডাউনে এবার ভিন্ন মাত্রা ॥ শহর নীরব,…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads