ads

সোমবার , ৬ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫

খবর টি পড়েছেন : ১৮১
ঝিনাইগাতীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস ছালাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ৬ এপ্রিল সোমবার ভোররাতে উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের কালিবাড়ী এলাকায় ওই ঘটনা ঘটে। ছালাম ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা গ্রামের শফি উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার ভোর ৪টায় শেরপুর থেকে ৬ জন যাত্রী নিয়ে ঝিনাইগাতীগামী একটি ইজিবাইক কালিবাড়ি পৌছালে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুস ছালামের মৃত্যু হয়। আহত হয় ইজিবাইকের অপর ৫ যাত্রী। খবর পেয়ে থানা পুলিশ আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত আব্দুস ছালামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে লকডাউনে এবার ভিন্ন মাত্রা ॥ শহর নীরব,… পরবর্তী সংবাদ শেরপুরে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন যুব মহিলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads