শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২০ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম দিকে পরবর্তী তারিখ জানানো হবে। ২২ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে। দেশের সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।

এর আগে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করা হয়।




















