ads

রবিবার , ২২ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসির প্রবেশপত্র বিতরণ স্থগিত

খবর টি পড়েছেন : ৩০০
এইচএসসির প্রবেশপত্র বিতরণ স্থগিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছে শিক্ষাবোর্ডগুলো। রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন শনিবার বিকেলে সমকালকে বলেন, কেন্দ্রসচিবদের বোর্ডে এসে প্রবেশপত্র নেওয়ার কথা ছিল। তবে আমার বোর্ডে প্রায় ৪ শতাধিক কেন্দ্রসচিব রয়েছে। তারা বোর্ডে এলে বিপুল জনসমাগম ঘটবে। সব বোর্ডেই এমন একই অবস্থা। এসব কারণে আপাতত প্রবেশপত্র বিতরণ স্থগিত করা হয়েছে।
ঢাকা শিক্ষাবোর্ডের অধীনস্ত সব কলেজ ও জেলা প্রশাসকের কাছে পাঠানো পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে শনিবারে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অনিবার্য কারণে স্থগিত করা হল। পরীক্ষার্থীদের নিজ বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে।

Shamol Bangla Ads

পহেলা এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু কথা রয়েছে। এ পরীক্ষা নিয়ে শঙ্কা ভর করেছে কলেজ অধ্যক্ষ ও অভিভাবকদের মনে। সারাদেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। দেশজুড়ে আড়াই হাজারের বেশি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকার থেকে বড় ধরনের লোক সমাগম আয়োজনে নিষেধ করা হলেও ১২ লাখ পরীক্ষার্থীর পাশাপাশি এ পরীক্ষায় শিক্ষক, ম্যাজিস্ট্রেট, আইনশৃংখলা বাহিনী কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে আরও প্রায় তিন লাখ মানুষের সম্পৃক্ততা রয়েছে। মাদারীপুরের শিবচর উপজেলা লকডাউন করা হয়েছে। এ অবস্থায় সারাদেশে একযোগে অনুষ্ঠিতব্য এ পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে শিক্ষা প্রশাসনে জোর আলোচনা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা মোকাবিলায় সরকারের ১৩ সিদ্ধান্ত পরবর্তী সংবাদ ঢাকা-১০ উপ-নির্বাচন : ৫ শতাংশ ভোটে বড় জয়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads