ads

শনিবার , ২১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্থগিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

খবর টি পড়েছেন : ১৮১
স্থগিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্থগিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আপাতত স্থগিত হচ্ছে। দেশের চলমান করোনা পরিস্থিতির কারণে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ২১ মার্চ শনিবার ওই সংক্রান্ত সিদ্ধান্ত আসবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকে সংসদ অধিবেশন স্থগিতের বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে। ওই বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বলেন, ‘এটা এই মুহূর্তে বলা যাবে না। এই সিদ্ধান্ত দেবেন মহামান্য রাষ্ট্রপতি। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত দেবেন।’

Shamol Bangla Ads

তবে আপনারা জানেন, অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সবার আগে দেশে এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। সেই বিবেচনায় অধিবেশন স্থগিতও হয়তো হতে পারে। সিদ্ধান্ত যাই হোক, আগামীকাল আপনারা জানতে পারবেন।’

এর আগে, মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ২২ ও ২৪ মার্চ দুই বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরে বিশ্ব করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশি অতিথি না আসার সিদ্ধান্তে অধিবেশনটি অনিশ্চিত হয়ে পড়ে। পরে ১১ মার্চ সংসদের কার্য উপদেষ্টা পরিষদের জরুরি সভা ডেকে অধিবেশনটি চালানোর সিদ্ধান্ত হয়।

Shamol Bangla Ads

ওই বৈঠকে বিদেশি অতিথির (ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি) পরিবর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেবেন বলে সিদ্ধান্ত হয়। অধিবেশন শুরুর আগে ২২ মার্চ সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্তও হয়েছিল। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে আরও ৪০০ আইসিইউ বেড যুক্ত হচ্ছে :… পরবর্তী সংবাদ ২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধা ও স্বাধীনতা পদকসহ বঙ্গভবনে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads