ads

বুধবার , ১৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে আরো একজনের শরীরে করোনার সন্ধান

খবর টি পড়েছেন : ১৯০
দেশে আরো একজনের শরীরে করোনার সন্ধান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে আরো একজন প্রবাসীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। সম্প্রতি গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা ৮ জনকে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
জানা যায়, গত ১৪ মার্চ ৪৪ জন ইতালি ফেরতকে গাজীপুরের মেঘডুবি এলাকার মা ও শিশু কেন্দ্র হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে ১৫ মার্চ চারজন ও ১৬ মার্চ আরো চারজনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। তাদের সবার শরীরে জ্বর ছিল বলে জানা গেছে। এই আটজনকে পরীক্ষা-নিরীক্ষার পর তাদের একজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

Shamol Bangla Ads

গাজীপুরের ওই কোয়ারেন্টাইনে এখনও ৩৬ ইতালি প্রবাসী রয়েছেন। এছাড়া পুরো গাজীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ জন।
দেশে এখন পর্যন্ত মোট ১১ জনের শরীরে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত সরকারের রোগতত্ত্ব, রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হিসাব অনুসারে, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০ জন। বুধবার তা ১১ জনে পৌঁছল। এদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস : রাষ্ট্রপতি পরবর্তী সংবাদ বিএনপির সুযোগ ছিল মুজিব বর্ষে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads