ads

মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আকাশে বিমানবাহিনীর উড্ডয়ন শৈলী, বঙ্গবন্ধুকে ১০০ সালাম

খবর টি পড়েছেন : ১৭৯
আকাশে বিমানবাহিনীর উড্ডয়ন শৈলী, বঙ্গবন্ধুকে ১০০ সালাম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আকাশে এক মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর সমাধিতে ১০০ সালাম প্রদর্শন করেছে বাংলাদেশ বিমানবাহিনী। মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটি থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত টুঙ্গিপাড়ার আকাশে এ প্রদর্শনী করে বিমানবাহিনী।

Shamol Bangla Ads

বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামানের দিকনির্দেশনায় বিমানবাহিনীর বিভিন্ন উড়োজাহাজ আকাশে সারিবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধের উপর ‘১০০’ সংখ্যাটি ফুটিয়ে তোলে। এরপর কে-৮ ডব্লিউ ও পিটি-৬ উড়োজাহাজের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশ বিমানবাহিনীর দক্ষ বৈমানিকরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে দাঁড়িয়ে বিমানবাহিনীর মনোজ্ঞ উড্ডয়ন শৈলী প্রত্যক্ষ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আক্রান্ত আরও দু’জন পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে : জাতির…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads