ads

রবিবার , ১৫ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিব জন্মশত বার্ষিকীতে নালিতাবাড়ীর ‘মধুটিলা ইকোপার্ক’ উন্মুক্ত থাকবে

খবর টি পড়েছেন : ৪৩৫
মুজিব জন্মশত বার্ষিকীতে নালিতাবাড়ীর ‘মধুটিলা ইকোপার্ক’ উন্মুক্ত থাকবে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ঘেরা মনোরোম পরিবেশে স্থাপিত মধুটিলা ইকোপার্ক কর্তৃপক্ষের নির্দেশে ১৭ মার্চ মঙ্গলবার সকল প্রকার ফি আদায় করা বন্ধসহ সর্ব সাধারনের জন্য উন্মুক্ত থাকবে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের নাম লেখায়। তাই দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান ও তার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ওইদিন পার্কের প্রধান ফটকের প্রবেশ ফিসহ সব ধরনের রাইডের কোন প্রকার ফি আদায় করা হবে না। এতে শিক্ষার্থী, ভ্রমনপিয়াসী, পর্যটক, দর্শনার্থীসহ সর্ব সাধারন বিনা ফি’র মাধ্যমে ইকোপার্কটি পরিদর্শন করতে পারবেন।

Shamol Bangla Ads

বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম জানান, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরনীয় করে রাখতে ওই দিন মধুটিলা ইকোপার্কের প্রবেশ ফি থেকে শুরু করে সব ধরনের ফি ফ্রি থাকবে। এতে দর্শনার্থীদের প্রধান ফটকের জনপ্রতি ১০ টাকা করে প্রবেশ ফি, ২০০ টাকা গাড়ী পার্কিং ফি, পিকনিক স্পট, ওয়াচ টাওয়ার, শিশু পার্ক, মিনি চিড়িয়াখানা, ষ্টারব্রিজে কোন প্রকার ফি দিতে হবে না।
এছাড়াও ইতোমধ্যেই জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে পার্কটিকে আলোকসজ্জাসহ মনোরোম সাজে সজ্জিত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল… পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের দাফন সম্পন্ন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads