ads

শনিবার , ১৪ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাস্কের দাম বেশী রাখায় আরও ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

খবর টি পড়েছেন : ১৫১
শেরপুরে মাস্কের দাম বেশী রাখায় আরও ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মাস্কের দাম বেশী রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ১৪ মার্চ শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এবং অহনা জিন্নাত ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মুখের মাস্ক এর দাম দ্বিগুণ-তিনগুণ রাখার দায়ে নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় রাইয়ান ফ্যাশনের স্বত্ত্বাধিকারী তোফাজ্জল হোসেনকে এক ব্যবসায়ীকে ৮ হাজার ও অপর রাজমনি গার্মেন্টসের স্বত্ত্বাধিকারী মোঃ শরীফুল্লাহকে ৫ হাজার, সর্বমোট ১৩ হাজার জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে ব্যবসায়ীরা জরিমানার টাকা পরিশোধ করেন। ওইসময় অন্য দোকানিরা সাবধান হয়ে যায়।
উল্লেখ্য, এর আগে শহরের তেরাবাজার এলাকায় একটি দোকানে মাস্কের দাম বেশী রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ২৫ বোতল ফেনসিডিলসহ তরুণ গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে চাকরি মেলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads