ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিজিটালের জন্য আরও ১ বছর সময় পাবেন ক্যাবল অপারেটররা : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৩
ডিজিটালের জন্য আরও ১ বছর সময় পাবেন ক্যাবল অপারেটররা : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ক্যাবল অপারেটর সিস্টেম ডিজিটালাইজড করার জন্য আরও ১ বছর সময় পাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২৩ ফেব্রুয়ারী রবিবার সকালে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্যাবল সংযোগে ডিজিটালাইজেশন বিষয়ক এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ওইসব কথা বলেন।
তিনি বলেছেন, ক্যাবল অপারেটর সিস্টেম ডিজিটাল করা হলে সরকার ক্যাবল অপারেটরদের কাছ থেকে বছরে ১০ থেকে ১২ কোটি টাকার ভ্যাট পাবে। যেটা এখন পাচ্ছে না। এ কারণে আমরা ঠিক করেছি একটি সময় সীমা নিধারণ করে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে অপারেটিং সিস্টেম ডিজিটাল করতে হবে। আর যারা করতে ব্যর্থ হবেন তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবো।

Shamol Bangla Ads

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে প্রাইভেট ইলেকট্রনিকস মিডিয়ার যাত্রা শুরু৷ দেশে বর্তমানে ৩৪ টি টেলিভিশন সম্প্রচারে রয়েছে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে ৪৫ টি টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিউনিটি রেডিও ও ২২ টি এফএম রেডিও অনুমোদন দেওয়া আছে। এর মধ্যে সম্প্রচারে আছে ১ ডজনেরও বেশি। ‘গত ১১ বছরে এর ব্যাপক বিকাশ ঘটেছে। কিন্তু এর পাশাপাশি সম্প্রচারের ক্ষেত্রে এর যে শৃঙ্খলা দরকার ছিল, বিশেষ করে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে যে শৃঙ্খলাটি প্রয়োজন ছিল, ডিজিটালাইজড হওয়া দরকার ছিল, সেটি হয়নি।’

তিনি আরও বলেন, দেশ বেশিরভাগ ক্ষেত্রে সব কিছুতেই ডিজিটাল হয়ে গেছে। কিন্তু ক্যাবল অপারেটিং সিস্টেম ডিজিটাল হয়নি। এ ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে আমি মনে করি- ক্যাবল অপারেটরদের মানসিকতার অভাব। তাই আমরা ঠিক করেছি একটি সময় নির্ধারণ করে দেবো। ওই সময়ের মধ্যে অবশ্যই ক্যাবল অপারেটরদের ডিজিটাল সিস্টেমে চলে আসতে হবে।

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় সাড়ে ৪ কোটি গ্রাহক আছেন। এখান থেকে হাজার কোটি টাকা আয় করেন তারা। কিন্তু সরকারের খাতায় একটি টাকাও ট্যাক্স ও ভ্যাট জমা হচ্ছে না। আর যেটা জমা হচ্ছে সেটা খুব কম। যার ২ লাখ গ্রাহক আছে সে ২ হাজার দেখায়। সেটার ওপর তারা ভ্যাট দেয়। ডিজিটালাইজড হলে এই ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া সম্ভব হবে না।

ড. হাছান মাহমুদ বলেন, সম্প্রচারের ক্ষেত্রে বিশৃঙ্খলা এবং ক্যাবল অপারেটরদের মধ্যে দ্বন্দ্ব ও রশি টানা টানি চলে। নিজেদের মতো করে ফি নেওয়া, টেলিভিশন চ্যালেনের মতো করে কাজ করা এই যে একটা বিশৃঙ্খলা-এটা কোনোমতেই সমীচীন নয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন পরবর্তী সংবাদ উন্নয়ন প্রকল্প প্রণয়নে একটি যেন অপরটির পরিপূরক হয়:…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads