ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুর্মিটোলায় পথচারীদের ওপর প্রাইভেটকার, আহত ১৪

খবর টি পড়েছেন : ১৭১
কুর্মিটোলায় পথচারীদের ওপর প্রাইভেটকার, আহত ১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে। ২৩ ফেব্রুয়ারিরবিবার দুপুর ১২টার পর ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক রবিউলকে আটক করা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুউজ্জামান জানান, চালক ওই প্রাইভেটকারটি বিমানবন্দর সড়কে পথচারীদের উপর উঠিয়ে দেন। এতে ১৪ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে কুর্মিটোলা এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই প্রায় একই স্থানে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছিলেন। এরপর সারা দেশে নিরাপদ সড়ক আন্দোলন ছড়িয়ে পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদার জামিন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি পরবর্তী সংবাদ দুই সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ ২৭ ফেব্রুয়ারি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads