ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানিকগঞ্জে ভালোবাসায় সিক্ত লন্ডনের রামসগেটের মেয়র রওশন আরা

খবর টি পড়েছেন : ৩৫৬
মানিকগঞ্জে ভালোবাসায় সিক্ত লন্ডনের রামসগেটের মেয়র রওশন আরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নিজ জন্মভূমিতে ভালোবাসায় সিক্ত হলেন লন্ডনের রামসগেটের মেয়র ব্যারিস্টার রওশন আরা দোলন। ১৯ ফেব্রুয়ারী বুধবার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। গত বছর লন্ডনের রামসগেটের মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জন্মভূমি সিঙ্গাইরে আসলেন তিনি।

Shamol Bangla Ads

জানা গেছে, রওশন আরা দোলন নিজ গ্রামে আসছেন, এমন খবর বেশ কয়েকদিন ধরেই এলাকায় প্রচার হচ্ছিল। বুধবার সকাল পৌনে ১১টার দিকে তিনি হেলিকপ্টারে তালেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আসেন। সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে তাকে এক নজর দেখার জন্য। এর পর স্কুল মাঠে তাকে দেওয়া হয় গণসংবর্ধনা। পরে তিনি পৈতৃক বাড়ি কাঁঠালবাগানে যান। সেখানে সাংবাদিকের রওশন আরা বলেন, তিনি তার মাতৃভাষায় কথা বলতে ভালোবাসেন। লন্ডনে তার সন্তানসহ পরিবারের সবাই বাংলায় কথা বলে।
উল্লেখ্য, রওশন আরা দোলনের জন্ম তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর কাঁঠালবাগান গ্রামে। বাবা প্রকৌশলী রজ্জব আলী খান। রওশন আরা ১৯৬৭ সালে তালেবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে থাকাকালে বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে লেখাপড়া শেষে যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হন। তিনি সেখানে হোটেল ব্যবসার সঙ্গেও যুক্ত। তার স্বামী রেজাউর রহমান জামানের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে রওশন আরা সবার বড়।
নিজ বাড়ির উঠানে বসে সাংবাদিকদের রওশন আরা বলেন, প্রথমে রামসগেট শহরের কমিশনার নির্বাচিত হন তিনি। পরে লেবার পার্টির ব্যানারে পার্লামেন্ট নির্বাচন করেন ২০১৭ সালে। ওই নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। গত বছরের ১৪ মে রামসগেটের মেয়র নির্বাচিত হন। তিনি ওই শহরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। নিজ গ্রামে তিনি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান নির্মাণ করেছেন। তার বাড়িতে রামস-বাংলা মহিলা উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সমুদ্রের তীরে উঁচু স্থাপনা নির্মাণ না করার নির্দেশ… পরবর্তী সংবাদ বিশ্ব বাঙালি পুরস্কারে ভূষিত ৫ গুণী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads