ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিডি ক্লিনের উদ্যোগে পরিষ্কার হলো নকলা কেন্দ্রীয় শহীদ মিনার

খবর টি পড়েছেন : ১৪৭
বিডি ক্লিনের উদ্যোগে পরিষ্কার হলো নকলা কেন্দ্রীয় শহীদ মিনার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ভাষার মাস উপলক্ষ্যে শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় শেরপুরের নকলা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ধুয়ে-মুছে পরিষ্কার করেছে ‘বিডি ক্লিন নকলা’র সদস্যরা। ‘ভাষার মাসের অঙ্গীকার নকলা হবে পরিষ্কার’ এ শ্লোগানকে ধারন করে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসে দেশ, ভাষা সৈনিক ও মাতৃ ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার স্থান থেকে সরকারি হাজী জালমামুদ কলেজ চত্ত্বরে স্থাপিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় ‘বিডি ক্লিন নকলা’র ১৪ তম পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
বিডি ক্লিন নকলা’র সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে পরিচালিত এ পরিচ্ছন্ন কর্মসূচিটি আনুষ্ঠানিক উদ্বোধন ও উপস্থিতিদের বিডি ক্লিনের নির্ধারিত শপথ বাক্য পাঠ করান সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলতাব আলী।

Shamol Bangla Ads

সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক মো. মঈনুল হাসান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বিডি ক্লিন’র সদস্য মো. মোশারফ হোসাইন, বিডি ক্লিন নকলা’র সহ-সমন্বয়ক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রাকিবুর রহমান রাকিব, মাহমুদুল হাসান জিহাদ, টুটুল আহমেদ, সাব্বির আলম প্রাপ্ত, মুকছেদুল হাসান, আরিফ রব্বানী, আতিকুর রহমান রাজু, মোকসেদুল মমিন, আরিফ মিয়া, রামিম হাসান, ইমতিয়াজ নূর আহমেদ, যাজিব আহমেদ, ফুয়াদ মুনতাসির, রজয় মিয়া, পরাগ হাসান, রিজন মিয়া, নকলা অসহায় সহায়তা সংস্থার সভাপতি শামীম আহমেদসহ বিডি ক্লিন নকলা’র অন্যান্য সদস্য-শুভাকাঙ্খীরা এ পরিচ্ছন্ন কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল আমিন বলেন- মাতৃভুমি ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই বিডি ক্লিন নকলা’র উদ্যোগে শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা বাড়াতে শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা হাতে নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ১৪ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশ এলাকা পরিচ্ছন্ন করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারির আগেই উপজেলার অন্যান্য শহীদ মিনার ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে বলে তিনি জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বইমেলায় সুলতানুল আরেফীন আদিত্য’র নতুন বই ‌’স্যাক্রিফাইস’ পরবর্তী সংবাদ নকলায় সরকারি হাজী জালমামুদ কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads